HomeFootball LeaguesChelsea Fined £10m: চেলসিকে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা, সঙ্গে দুই উইন্ডোর স্থগিত...

Chelsea Fined £10m: চেলসিকে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা, সঙ্গে দুই উইন্ডোর স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা

Chelsea Fined £10m: কেন চেলসিকে £10m জরিমানা করা হলো?

ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ক্লাব হলো চেলসি। এই ক্লাবটি বড় ধরনের শাস্তির মুখে পড়েছে। ফুটবল (FA) অ্যাসোসিয়েশন ট্রান্সফার সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে চেলসির এই ক্লাবটিকে £10m জরিমানা ধরা হয়েছে। এবং সাথে দুই ট্রান্সফার উইন্ডোরের একটিকে নিষেধাজ্ঞা দিয়ে স্থগিত (Suspended) ট্রান্সফার করা হয়েছে।

চেলসিকে দেওয়া নিষেধাজ্ঞাটি এখনই কার্যকর হবে না। কিন্তু যদি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যদি আবারো একই নিয়ম ভঙ্গ করে তাহলে এই শাস্তিটি কার্যকর করা হবে।

Chelsea Fined £10m: স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞার অর্থ কী?

(FA) ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মোট ৭৪টি নিয়ম ভঙ্গের স্বীকারত্তি প্রকাশ করেছে। এসব নিয়ম মূলত ছিল— ফুটবল এজেন্ট সংক্রান্ত নিয়ম, খেলোয়াড়দের তৃতীয় পক্ষের বিনিয়োগ সংক্রান্ত বিষয় এবং মধ্যস্থতাকারীদের (Intermediaries) ব্যবহার। বেশিরভাগই রোমান আব্রামোভিচ ক্লাবের মালিক থাকাকালীন সময়ে নিয়মগুলি ভঙ্গ হয়েছে।

helsea Fined £10m: নতুন মালিকরা কীভাবে বিষয়টি প্রকাশ করেন?

নতুন মালিকানা গ্রুপ ২০২২ সালে এই চেলসি কিনে নেওয়ার সময় সম্ভাব্য অনিয়মগুলি খুঁজে পায়।

তারপর তারা এই বিষয়টি নিজেরাই প্রিমিয়ার লিগ, (FA) ফুটবল অ্যাসোসিয়েশন এবং UEFA-কে জানায়। তারপর তারা এই তদন্তে সহায়তা জন্য হাজার হাজার নথিও জমা দেয়। শাস্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চেলসির এই সহযোগিতামূলক মনোভাব কারণে।

Chelsea Fined £10m: কোন কোন খেলোয়াড়ের ট্রান্সফার তদন্তে এসেছে?

তদন্তে পুরোনো ট্রান্সফার নিয়ে যে সকল প্রশ্ন উঠেছে—

স্যামুয়েল ইতো, এডেন হ্যাজার্ড এবং উইলিয়ান। এরো আগের তদন্তে কিছু ফুটবলারদের ট্রান্সফারের কথাও উঠে আসে যার মধ্যে আছে— রামিরেস, ডেভিড লুইজ, নেমানিয়া মাতিচ এবং আন্দ্রে শুর্লে।

তবে এই অভিযোগে কোনো খেলোয়াড়দের বিরুদ্ধে অনিয়মের অভিযোগকরা হয়নি। শুধুমাত্র ক্লাবের প্রশাসনিক ও আর্থিক নিয়ম মেনে চলা নিয়ে।

কেন স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা?

স্বাধীন কমিশন প্রথম অবস্থায় চেলসিকে ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি দিয়েছিল। তার পর ক্লাবটি যখন আপিল করে, বোর্ড আপিল পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত নিষেধাজ্ঞা দেয়।

নির্ধারিত সময়ের মধ্যে ভবিষ্যতে একই নিয়ম ভঙ্গ না করে তাহলে নির্দিষ্ট সময়ের পর এই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না।

Chelsea Fined £10m: জরিমানার অর্থ কোথায় যাবে?

Chelsea Fined £10m: Chelsea Handed £10m Fine and Suspended Transfer Ban

FA জানিয়েছে, আদায় করা £10m ভবিষ্যতে ফুটবলের উন্নয়নে ব্যয় ব্যয় করা হবে।

ইংল্যান্ডের তৃণমূল পর্যায়ের এই সময়ের মধ্যে ফুটবল আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। পর্বে চেলসির আরো জরিমানা হয়েছিল — প্রিমিয়ার লিগ চেলসিকে £10.75m জরিমানা করেছিল, এবং একই সঙ্গে চেলসিকে এক বছরের ট্রান্সফার নিষেধাজ্ঞা সহ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়। ২০২৩ সালে UEFA-ও অসম্পূর্ণ আর্থিক লেনদেনের কারণে £8.64m জরিমানা করেছিল।

এখানের সকল অভিযোগ আর্থিক লেনদেন ও ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে যা গোটা ছিল পুরোনো মালিকানার সময়কালে।

Chelsea Fined £10m: চেলসির অফিসিয়াল বিবৃতিতে কী বলা হয়েছে?

২০২২ সালেই চেলসি স্বেচ্ছায় সম্ভাব্য নিয়ম ভঙ্গের বিষয়গুলো সব সংস্থাকে জানিয়েছিল।

ক্লাবের দাবি, FA, প্রিমিয়ার লিগ ও UEFA-এর তদন্তে সকল সহযোগিতা করেছে। এবং এখন এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ সমাপ্ত হয়েছে।

Chelsea Fined £10m: চেলসির জন্য এর অর্থ কী?

চেলসি স্বাভাবিকভাবেই বর্তমানে সকল খেলোয়াড় কেনাবেচা চালিয়ে যেতে পারবে। তবে চেলসি যদি একই ধরনের পুনরায় ভঙ্গ করে তাহলে ওই ক্লাবের দুই ট্রান্সফার উইন্ডোর নিষেধাজ্ঞার কার্যকর হতে পারে। এই জন্য ক্লাবকে এই সময়কালের মধ্যে ট্রান্সফার ও আর্থিক নিয়ম সতর্কভাবে চলতে হবে।

চেলসির বিরুদ্ধে আনা অভিযোগ, যা ছিল তাদের পুরোনো মালিকানার আমলে। এবং ভঙ্গের বিষয় হলো, প্রশাসনিক ও আর্থিক নিয়ম। এবং নতুন মালিকরা এই বিষয়টি নিজেরাই প্রকাশ করে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার কারণে শাস্তি কিছুটা কম হয়েছে। তারপর ট্রান্সফার স্থগিত এবং £10m জরিমানা যার এই ক্লাবটির জন্য বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ftlivenews@gmail.com
ftlivenews@gmail.comhttp://footballtimeslive.com
আমি Football Times Live-এর একজন লেখক। বিশ্ব ফুটবলের সর্বশেষ খবর, ট্রান্সফার আপডেট, ম্যাচ বিশ্লেষণ, খেলোয়াড় ও ক্লাব সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সহজ বাংলায় প্রকাশ করাই আমার লক্ষ্য। পাঠকদের সঠিক ও হালনাগাদ ফুটবল তথ্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments