HomeHighlightsChelsea vs Tottenham: রিচার্লিসনের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতল টটেনহ্যাম

Chelsea vs Tottenham: রিচার্লিসনের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতল টটেনহ্যাম

Chelsea vs Tottenham: খেলার শেষ মুহূর্তে নাটকীয় জয়ে টটেনহ্যাম

অলিম্পিক স্টেডিয়াম (সিডনি) অনুষ্ঠিত প্রীতি ম্যাচে টটেনহ্যাম ২-১গোলে হারিয়েছে চেলসিকে। এই খেলার শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন দারুন এক গোল করে দারুণ এক জয় এনে দিলো।

এই ফুটবল খেলার ফুল সময় আক্রমণাত্মকভাবে দুই দল। দ্বিতীয়ার্ধে বিশেষ করে ১০ জন নিয়ে খেলেছে টটেনহ্যাম দুর্দান্ত লড়াই করে।

Chelsea vs Tottenham ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল

চেলসি ১-২ টটেনহ্যাম

গোলদাতা:
টটেনহ্যাম – সান্দ্রো টোনালি (১৮’)
চেলসি – এস্তেভাও (২১’)
টটেনহ্যাম – রিচার্লিসন (৯০+)

Chelsea vs Tottenham ম্যাচে শুরুতেই এগিয়ে যায় টটেনহ্যাম

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল ছিল টটেনহ্যামের কাছে। সান্দ্রো টোনালি তুন সাইনিং করা এই খেলোয়াড় ১৮ মিনিটে টোনালি গোল করে স্পার্সকে এগিয়ে দেন। টোনালির শট ডিফ্লেকশন হয়ে জালে যায়।

এস্তেভাওয়ের গোলে ম্যাচে সমতা ফেরায় চেলসি

চেলসি গোল খাওয়ার তিন মিনিটের মধ্যে ম্যাচে ফিরে আসে। বাম দিক দিয়ে সুন্দর আক্রমণ গড়ে তুলে জেমি গিটেন্স বল বাড়িয়ে দেন এস্তেভাওকে। সহজে এই গোলটি করে ১-১ সমতা ফেরান ব্রাজিলের এই তরুণ তারকা।

Chelsea vs Tottenham ম্যাচে লাল কার্ডে চাপে পড়ে স্পার্স

দ্বিতীয়ার্ধ খেলা শুরু হওয়ার কিছুক্ষণ যাওয়ার পর টটেনহ্যাম একটি বড় ধাক্কা খায়। জোয়াও পেদ্রোকে ফাউল করে ডিফেন্ডার কেভিন ড্যানসো। সরাসরি এই ফাউলের কারণে লাল কার্ড দেখান রেফারি। টটেনহ্যাম ১০ জন নিয়ে খেলতে হয় বাকি সময়। এরপর চেলসি একের পর এক আক্রমণ চালায়।

আন্তোনিন কিনস্কির দুর্দান্ত গোলরক্ষক পারফরম্যান্স

বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেন চেলসি কিন্তু গোলরক্ষক আন্তোনিন কিনস্কি অসাধারণ সেভ করার কারণে কোনো গোল করতে পারেনি চেলসি। এস্তেভাও ও জোয়াও পেদ্রোর শট ঠেকিয়ে ম্যাচে নিজের দলকে টিকিয়ে রাখেন এই গোলরক্ষক। তার এই অসাধারণ পারফরম্যান্সই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

রিচার্লিসনের শেষ মুহূর্তের গোলে জয় পায় টটেনহ্যাম

Chelsea vs Tottenham, Richarlison, Tottenham vs Chelsea, Sandro Tonali, Estêvão, Sydney Super Cup, Tottenham win, Chelsea preseason, Spurs, Chelsea FC
Chelsea vs Tottenham: রিচার্লিসনের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতল টটেনহ্যাম

শেষ মুহূর্তে রিচার্লিসনের জয়সূচক গোল।

যখন ম্যাচটি টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, নাটকীয় মুহূর্ত শুরু হয় তখনি। দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে জেমি ডনলির এবং ফিরতি বলের দখলে যান রিচার্লিসন। রিচার্লিসন তখন খুব কাছে থেকে বল জালে পাঠিয়ে ২-১ ব্যবধানে টটেনহ্যামকে জয় এনে দেন তিনি। রিচার্লিসন এই কিকটি ছিল ম্যাচের শেষ কিক।

Chelsea vs Tottenham ম্যাচ থেকে ৫টি বড় শিক্ষা

টোনালির প্রথম গোল

সান্দ্রো টোনালি নতুন ক্লাবে এসে প্রথম গোল করে তিনি দারুণ সূচনা তৈরী করেন।

এস্তেভাওয়ের ভালো পারফরম্যান্স

এস্তেভাও এই সম্পূর্ণ ম্যাচে একটি গোল করার পাশা পাশি সম্পূর্ণ ম্যাচেই আক্রমণে সক্রিয় ছিলেন

ড্যানসোর লাল কার্ড

কেভিন ড্যানসোকে মাত্র কয়েক মিনিট মাঠে থাকার পর পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

কিনস্কির অসাধারণ সেভ

একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে টটেনহ্যাম ম্যাচের সেরা খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন।

রিচার্লিসনের নাটকীয় জয়সূচক গোল

শেষ মুহূর্তের এসে ট্যাপ-ইন গোলে জয় নিশ্চিত করে টটেনহ্যাম।

Chelsea vs Tottenham ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

পরিসংখ্যানচেলসিটটেনহ্যাম
ফলাফল
বল দখল৩০.৮%৬৯.২%
প্রথমার্ধে অন টার্গেট শট
লাল কার্ড
গোলএস্তেভাওটোনালি, রিচার্লিসন

এই জয়ের গুরুত্ব

এটি হওয়া সর্তেও দুই লন্ডন ক্লাবের লড়াই এর কারণে ম্যাচটি বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। টটেনহ্যামের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে কারণ খেলার দ্বিতীয় হাফে তারা ১০ জন নিয়ে খেলেছে। আবার অন্যদিকে দেখা যায় চেলসি সুযোগ তৈরি করেও জয় নিতে পারে নি।

ম্যাচের সেরা খেলোয়াড়

⭐ আন্তোনিন কিনস্কি (টটেনহ্যাম)

১০ জনের দলকে ম্যাচে টিকিয়ে রাখা, একাধিক দুর্দান্ত সেভ এবং চেলসির নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দিয়েছে।

কিনস্কির পারফরম্যান্স কারণে রিচার্লিসন গোল করার কারণে জয়টি নির্চিত হয়।

Chelsea vs Tottenham ম্যাচ নিয়ে শেষ কথা

দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটি ছিল আজকের Chelsea vs Tottenham ম্যাচটি। সান্দ্রো টোনালির গোলে এগিয়ে যাওয়ার পর এস্তেভাও সমতা ফেরান এবং দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলেও টটেনহ্যাম জয় নির্চিত করেন। জয়সূচক শেষ মুহূর্তে রিচার্লিসনের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্স। নতুন মৌসুমের আগে এই জয় টটেনহ্যামের জন্য বড় আত্মবিশ্বাসের উৎস হতে পারে।

ম্যাচের সম্পূর্ণ সময়ের মধ্যে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে যা দেখে সমর্থকদের অনেক উপভুগ করেছে। সম্পূর্ণ ম্যাচের মধ্যে টটেনহ্যাম বলের দখলে বেশি থাকলেও চেলসি আক্রমণে ভালো সুযোগও তৈরী করেছে। বিশেষ করে আন্তোনিন কিনস্কির (গোলরক্ষক) পারফরম্যান্স এবং রিচার্লিসনের শেষ মুহূর্তের গোল ম্যাচের জয় চিনিয়ে আনে দলটি ।

ftlivenews@gmail.com
ftlivenews@gmail.comhttp://footballtimeslive.com
আমি Football Times Live-এর একজন লেখক। বিশ্ব ফুটবলের সর্বশেষ খবর, ট্রান্সফার আপডেট, ম্যাচ বিশ্লেষণ, খেলোয়াড় ও ক্লাব সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সহজ বাংলায় প্রকাশ করাই আমার লক্ষ্য। পাঠকদের সঠিক ও হালনাগাদ ফুটবল তথ্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments