লামিনে ইয়ামাল (Lamine Yamal) হলো বর্তমান বিশ্বের আলোচিত খেলোয়াড়দের একজন। তরুণ খেলোয়াড়দের মধ্যে তিনি আলোচিত হওয়ার কারণ হলো তার অসাধারণ ড্রিবলিং, গতি এবং ফুটবল দক্ষতা। যা দিয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন।
বর্তমানে তিনি স্পেন জাতীয় ফুটবল এবং FC Barcelona হয়ে খেলেন। লামিনে ইয়ামাল (Lamine Yamal) কে অনেক ফুটবল বিশেষজ্ঞ ভবিষ্যতের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে দেখছেন।
এই ফুটবলার বড় মঞ্চে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। একজন খেলোয়াড়ের আসল পরিচয় হলো তার প্রতিভাই।
Lamine Yamal কে? (Lamine Yamal Biography)
(Lamine Yamal) এর পূর্ণ নাম হলো লামিনে ইয়ামাল নাসরাউই এবানা (Lamine Yamal Nasraoui Ebana) এবং তিনি হলেন একজন পেশাদার স্প্যানিশ ফুটবলার।
তিনি খেলেন মূলত (Right Winger) রাইট উইঙ্গার হিসেবে। তার রয়েছে অসাধারণ বল নিয়ন্ত্রণ কৌশল, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার ক্ষমতা, দ্রুত গতি সম্পূর্ণ এবং গোল তৈরি করার দক্ষতা কারণে তাকে অন্যতম সেরাদের সেরা তরুণ প্রতিভায় পরিণত করেছে।
তিনি বর্তমানে স্পেন জাতীয় দল এবং (FC Barcelona) দলের হয়ে খেলেন।
Lamine Yamal এর জন্ম, বয়স ও প্রারম্ভিক জীবন
স্পেনের কাতালোনিয়ার এসপ্লুগেস দে ইয়োব্রেগাতে ১৩ জুলাই ২০০৭ সালে জন্মগ্রহণ করেন লামিনে ইয়ামাল। তার পুরো নাম হলো লামিনে ইয়ামাল নাসরাউই এবানা। তার মা বিষুবীয় গিনির বংশোদ্ভূত যার নাম শিলা এবানা। তার বাবা মরক্কোর লারাচে অঞ্চলের মানুষ ওনার নাম মুনির নাসরাউই। ছোটবেলা থেকেই তিনি ভিন্ন সংস্কৃতির একটি পরিবারে বেড়ে উঠেছেন।
তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে যখন ইয়ামালের বয়স মাত্র তিন বছর। তার বাবা-মায়ের বিচ্ছেদের রও দুজনেই সবসময় তার পাশে ছিলেন এবং লামিনে ইয়ামালের বড় হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শৈশবে মাতারো এবং গ্রানোলার্স—দুই জায়গাতেই সময় কাটিয়েছেন তিনি।
যখন তার বয়স চার তখন থেকে স্থানীয় ক্লাব লা তুরেতা-তে ফুটবল খেলা শুরু করেন। তার যে প্রতিভা আছে তা খুব অল্প সময়ের মধ্যেই সবার নজরে আসে। যখন তার বয়স ছয় তখন বার্সেলোনার স্কাউটরা তাকে খুঁজে পান এবং তাকে বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ করে দেন। তিনি ২০১৪ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন। ছোটবেলা থেকে তার প্রিয় ফুটবলার এবং অনুপ্রেরণা ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ও নেইমার।
প্রায়ই ইয়ামাল মাঠে গোল করার পর হাত দিয়ে ‘৩০৪’ সংখ্যা দেখান। ‘৩০৪’ সংখ্যাটি দেখানোর কারণ হলো- শৈশবের এলাকা রোকাফোন্দার পোস্টকোড হলো ‘৩০৪’, যা তার নিজের শিকড়ের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক।
গত ১৮তম জন্মদিনে অনুষ্ঠানে (সাল ২০২৫) অতিথি শিল্পী নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্ক নিয়ে স্পেনে আলোচনার জন্ম দেয়। তবে বিতর্ক তার মাঠের পারফরম্যান্স আটকাতে পারে নি, এবং তার ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান।
লামিনে ইয়ামালের পরিবার
সৎ ভাই (ইয়ামালের কেইন) জন্ম: ২০২২ এবং বারা নামে সৎ বোন রয়েছে।
Lamine Yamal এর ধর্ম ও ব্যক্তিগত জীবন
লামিনে ইয়ামাল বেড়ে উঠেছেন একজন মুসলিম পরিবারে। মরক্কো এবং বিষুবীয় গিনির সাথে যুক্ত তার পারিবারিক শিকড়, তার সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
Lamine Yamal কি মুসলিম?
ইয়ামাল একজন ইসলাম ধর্ম অনুসারি এবং পবিত্র রমজান মাসে রোজা তিনি পালন করেন। ইয়ামাল নিজের ধর্মীয় বিশ্বাসকে গুরুত্ব দেন ধর্মীয় নিয়ম মেনে চলেন ফুটবল প্রশিক্ষণ ও ম্যাচের ব্যস্ততার মাঝেও।
Lamine Yamal কোন ভাষায় কথা বলেন?
তিনি তার ভাষা ও সংস্কৃতির দিক থেকেও ধর্মের পরিচয় তুলে ধরেন। স্প্যানিশ এবং ইংরেজি এবং কাতালান ভাষায় কথা বলতে পারেন।
Lamine Yamal এর ফুটবল ক্যারিয়ারের শুরু
La Masia একাডেমিতে যোগদান
লামিনে ইয়ামাল মাত্র ৭ বছর বয়সে বিখ্যাত বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া (La Masia)-তে যোগ দেন। ছোটবেলা থেকেই দেখা যায় তার ফুটবলের প্রতিভা।
বিশ্বের অন্যতম সেরা ফুটবল একাডেমি হলো লা মাসিয়া। যেখান থেকে উঠে এসেছেন অনেক জনপ্রিয় ফুটবলার:
লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং সার্জিও বুসকেটস । ইয়ামাল তার ফুটবল দক্ষতা আরও উন্নত করেন এই একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে।
Lamine Yamal এর Barcelona ক্যারিয়ার
গত ২০২৩ সালে ১৫ বছর ৯ মাস বয়সে বার্সেলোনার হয়ে প্রথম দলের অভিষেক করেন। অল্প বয়সেই লামিনে ইয়ামাল বার্সেলোনার মূল দলে সুযোগ পান। এবং তিন কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্লাবটির ইতিহাসের অন্যতম রেকর্ড তৈরি করেন। বার্সেলোনার হয়ে তিনি: গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন, গোল তৈরি করেছেন, সতীর্থদের সহায়তা করেছেন এবং নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
লামিনে ইয়ামাল কোন পজিশনে খেলেন?
লামিনে ইয়ামালের প্রধান পজিশন: রাইট উইঙ্গার (Right Wing) এবং প্রিয় পা: বাম পা (Left Foot) তিনি প্রয়োজনে বিভিন্ন পজিশনে আক্রমণভাগে খেলতে পারেন।
Lamine Yamal এর খেলার ধরন ও দক্ষতা
লামিনে ইয়ামালের খেলার খুবই দারুণ। তিনি দলের কঠিন পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত নিতে পারেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন। লামিনে ইয়ামালের যেমন উপভোগ্য তেমনি প্রতিপক্ষের জন্যও বেশ কঠিন হয়ে পরে। তার সবচেয়ে বড় শক্তিগুলো হলো—
০১. দ্রুত ড্রিবলিং
০২. নিখুঁত ও সময়মতো পাস দেওয়ার ক্ষমতা
০৩. সুযোগ পেলেই গোল করার ক্ষমতা
০৪. অসাধারণ বল নিয়ন্ত্রণ
০৫. একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার দক্ষতা
০৬. চাপের মুহূর্তেও শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া
এই সকল গুণ থাকার কারণে অল্প বয়সেই লামিনে ইয়ামাল নিজেকে আলাদাভাবে পরিচয় তৈরি করেছেন। অনেকেই ধারণা করতেছেন তিনি ভবিষ্যতে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠতে পারেন।
Lamine Yamal এর মার্কেট ভ্যালু কত?
তারকা লামিনে ইয়ামাল হলো বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তরুণ ফুটবলার। তিনি শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, বর্তমানে বাজারমূল্যের দিক থেকেও শীর্ষে। অসাধারণ প্রতিভার কারণে বার্সেলোনা ও স্পেনের এই তরুণ উইঙ্গারের মূল্য দিন দিন বাড়ছে।
বর্তমান তথ্য অনুযায়ী, প্রায় ২২০ মিলিয়ন ইউরো বাজারমূল্য উঠেছে লামিনে ইয়ামালের। এই মূল্য তাকে বিশ্বের সবথেকে মূল্যবান ফুটবলারদের তালিকার শীর্ষে নিয়ে এসেছে। তার বাজারমূল্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য—
০১. 💰 বর্তমান মূল্য: ২২০ মিলিয়ন ইউরো
০২. 📈 আগের মূল্য: ২০০ মিলিয়ন ইউরো থেকে বৃদ্ধি পেয়েছে
০৩. 🌍 বিশ্ব র্যাঙ্কিং: বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের একজন
০৪. ⭐ অন্যান্য মূল্যায়ন: কিছু ফুটবল বিশ্লেষণ সংস্থার মতে, ইয়ামালের সম্ভাব্য বাজারমূল্য আরও বেশি হতে পারে।
অল্প বয়সে উচ্চ বাজারমূল্য প্রমাণ করে, ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে দেখা যাবে লামিনে ইয়ামালকে। তার গুরুত্ব দিন দিন বাড়ছে কারণ, তার আছে পারফরম্যান্স, প্রতিভা এবং ভবিষ্যতের সম্ভাবনা।
Lamine Yamal ও Lionel Messi এর তুলনা

লামিনে ইয়ামালকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি যে তুলনাটি করা হয়, তা হলো লিওনেল মেসির সঙ্গে। এই তুলনা করার কারণ হচ্ছে দুজনের খেলার কিছু মিল। তবে বর্তমানে ইয়ামাল নিজেকে আলাদা পরিচয় গড়ে তুলতে শুরু করেছেন। তাদের মধ্যে যে কয়েকটি মিল রয়েছে তা হলো—
০১. দুজনেই বাম পায়ের খেলোয়াড়।
০২. খুব কম বয়সেই বড় মঞ্চে খেলার সুযোগ পেয়েছেন।
০৩. দুজনেই বার্সেলোনার হয়ে বিশ্ব ফুটবলে পরিচিতি পেয়েছেন।
০৪. দুজনেরই ড্রিবলিং অসাধারণ।
তবে এইসব মিল থাকলেও লামিনে ইয়ামাল এগিয়ে চলেছেন নিজের পথেই। কারও ছায়া হয়ে নয় বরং তিনি নিজের প্রতিভা ও পরিশ্রম মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চান।
Lamine Yamal স্পেন জাতীয় দলে
লামিনে ইয়ামাল খুব অল্প বয়সেই জাতীয় দল স্পেনে জায়গা করে নেন। সিনিয়র দলে অভিষেকের পর থেকেই তিনি তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স মাধ্যমে সবার নজর কেড়েছেন। তিনি স্পেন দলের জন্য বড় শক্তিতে পরিণত হয়েছে তার গতি, ড্রিবলিং এবং আক্রমণভাগে সৃজনশীল খেলার মাধ্যমে।
ইয়ামাল বিশেষ করে UEFA Euro 2024-এ স্পেনেই জাতীয় দলের দুর্দান্ত ফুটবল খেলা উপহার দেন। তিনি দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোলের সুযোগ তৈরি করেন, সতীর্থদের সহায়তা করেন এবং দলের আক্রমণকে আরও বৃদ্ধি করেন। তার এই অসাধারণ পারফরম্যান্স স্পেনের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এত কম বয়সে খুব কম খেলোয়াড়ই এমন পারফরম্যান্স দেখাতে পারেন। এইজন্য অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন, ভবিষ্যৎতে এই ফুটবলার স্পেনের জাতীয় দলের অন্যতম প্রধান তারকা হয়ে উঠবেন।
Lamine Yamal এর পরিবার
লামিনে ইয়ামালের পরিবার হলো একটি সংস্কৃতির মিশ্রণ। লামিনের বাবা ও মায়ের ভিন্ন ভিন্ন পারিবারিক শিকড় থাকলেও তিনি বেড়ে উঠেছেন স্পেনে। তবে তার পরিবার ছোটবেলা থেকেই তার ফুটবলের স্বপ্নকে সময় পাশে থেকেছে এবং সমর্থন দিয়েছেন।
বাবা: Mounir Nasraoui
মা: Sheila Ebana
তার বাবার পরিবারের শিকড় মরক্কোতে, মায়ের পরিবারের শিকড় ইকুয়েটোরিয়াল গিনিতে। এই পারিবারিক পরিচয় লামিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জন্ম থেকে তিনি স্পেনেই বেড়ে উঠেছেন এবং নিজের ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছেন সেখান থেকেই।
বর্তমানে লামিনে ইয়ামাল শুধু তার পরিবারের নয় বরং স্পেনের অন্যতম গর্বের একজন তরুণ ফুটবলার। তবে তার এই সাফল্যের পেছনে পরিবারের উৎসাহ ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Lamine Yamal এর প্রেমিকা (Girlfriend) কে?
তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। অনেক প্রতিবেদনে জানা যায়, স্পেনের ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া সান্তোস (Inés García Santos) সঙ্গে লামিনে ইয়ামাল এর সম্পর্কের কথা আলোচনায় এসেছে।
জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার হলেন ইনেস গার্সিয়া। যিনি পরিচিত মূলত তার স্টাইল, জীবনধারা সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থাপনের মাধ্যমে। গত ২০২৪ সালের শেষের দিক থেকে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠে এসেছে এবং পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে তাদেরকে দেখা যায়।
বার্সেলোনার তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা সোমাচলনা হয়। তারপর থেকেই ভক্তরা তার ব্যক্তিগত জীবন নিয়ে এতো আগ্রহ দেখিয়ে আসছেন।
ফুটবল ক্যারিয়ারেই সবচেয়ে বেশি মনোযোগ রাখছেন ইয়ামাল। মাঠের পারফরম্যান্স এবং ভবিষ্যতের লক্ষ্যই তার প্রধান অগ্রাধিকার।
Lamine Yamal ফুটবল আইডল কে?
লামিনে ইয়ামাল হলো স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহী ভালোবাসা ছিল তার। ফুটবল ক্যারিয়ারে তিনি যাদের কাচ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, এদের মধ্যে অন্যতম হলেন নেইমার জুনিয়র যিনি ব্রাজিলিয়ান ফুটবল তারকা।
ইয়ামাল আরো জানিয়েছেন, শৈশবের প্রিয় ফুটবলার এবং বড় অনুপ্রেরণা হলো নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের ড্রিবলিং, সৃজনশীল খেলা এবং মাঠে আলাদা স্টাইল যা আমাকে অনেক মুগ্ধ করেছে।
তবে ইয়ামাল মনে করেন, সেরা ফুটবলার বা GOAT হলো লিওনেল মেসি। মেসির ধারাবাহিক সাফল্য, অসাধারণ প্রতিভা এবং ফুটবলে অবদানের জন্য তিনি মেসিকে সর্বোচ্চ সম্মান করেন।
তবে সর্বকালের সেরা ফুটবলার বা GOAT হিসেবে ইয়ামাল মনে করেন লিওনেল মেসিকে। মেসির অসাধারণ প্রতিভা, ধারাবাহিক সাফল্য এবং ফুটবলে অবদানের জন্য তিনি মেসিকে সর্বোচ্চ সম্মান করেন। সংক্ষেপে—
⭐ ফুটবল আইডল: নেইমার জুনিয়র
🐐 সর্বকালের সেরা (GOAT): লিওনেল মেসি
লামিনে ইয়ামাল নিজের আলাদা ফুটবলার হিসেবে পরিচয় তৈরি করতে এগিয়ে যাচ্ছেন।
Lamine Yamal এর জার্সি নম্বর কত?
খেলোয়াড়দের জার্সি নম্বর অনেক সময় তাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তার কারণে তরুণ ফুটবলার ইয়ামালের ক্ষেত্রেও বেতিক্রম কিছু নয়, এই ভক্তদের মধ্যে রয়েছে অনেক জল্পনা কল্পনা।
লামিনে ইয়ামাল সাধারণতো ক্লাব ও জাতীয় দলে ভিন্ন ভিন্ন জার্সি নম্বর ব্যবহার করেন।
🔵🔴 বার্সেলোনা: ১০ নম্বর জার্সি
🇪🇸 স্পেন জাতীয় দল: ১৯ নম্বর জার্সি
বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরা একটি খেলোয়াড়ের জন্য বিশেষ সম্মানের বিষয়, কারণ এই ১০ জার্সিটি অতীতে অনেক কিংবদন্তি ও বড়ো মানের খেলোয়াড় বহার করেছেন। ইয়ামাল ও ১০ জার্সিটি ব্যবহার করে ভবিষ্যতে নিজের পরিচয় তৈরি করছেন এবং আরো করতে পারবেন।
অন্যদিকে, জাতীয় দলে (স্পেন) ১৯ নম্বর জার্সি পরে খেলেন। আন্তর্জাতিক ফুটবলে এই নম্বর ও নিজের প্রতিভা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন। লামিনে ইয়ামাল এই অল্প বয়সে যে দায়িত্বপূর্ণ জার্সি নম্বর পরছেন, এটি হলো তার প্রতি দেশ ও ক্লাবের আস্থারই প্রমাণ।
Lamine Yamal এর অর্জন ও পুরস্কার
এই অল্প বয়সেই লামিনে ইয়ামাল যা কিছু অর্জন করেছেন, তা অনেক ফুটবলারের জন্য স্বপ্নের মতো। কঠোর পরিশ্রম, নিজের প্রতিভা ও ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে এই ফুটবল বিশ্বে তিনি বিশেষ পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে—
০১. 🏆 স্পেনের হয়ে FIFA World Cup 2026 জয়।
০২. 🏆 স্পেনের হয়ে UEFA Euro 2024 শিরোপা জয়।
০৩. 🏆 বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে রেকর্ড গড়া।
০৪. 🏆 স্পেন জাতীয় দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক।
০৫. 🏆 বিশ্বের অন্যতম আলোচিত ও প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবে স্বীকৃতি অর্জন।
এত কম বয়সে সাফল্য অর্জনের মাধ্যমে ফুটবল বিশ্বে ইয়ামাল ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অনেকেই বড়ো মাপের ফুটবলার বিশ্বাস করেন, ভবিষ্যতে তার অর্জনের তালিকা আরও দীর্ঘ হবে।
Lamine Yamal: ফুটবলের ভবিষ্যৎ তারকা
বিশ্ব ফুটবলে অল্প বয়সেই লামিনে ইয়ামাল নিজের তার প্রতিভার প্রমাণ দিয়েছেন।
তার এই অল্প বয়সের খেলা দেখে অনেক ফুটবল বিশেষজ্ঞ করেন, ভবিষ্যতে তিনি হতে পারেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে তা নির্ভর করবে ইয়ামালের পরিশ্রম, ফিটনেস এবং ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার ওপর। ইয়ামালের বড় শক্তিগুলো হলো—
০১. কম বয়সেই অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন।
০২. প্রতিদিন নিজের খেলায় উন্নতি করার সুযোগ এখনও অনেক রয়েছে।
০৩. বড় বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
০৪. চাপের মুহূর্তেও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেন।
আগে থেকে ফুটবলের ভবিষ্যৎ নিশ্চিত করে বলা যায় না। যদি লামিনে ইয়ামাল ধারাবাহিক ভালো খেলতে থাকেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে আগামী ফুটবলে তিনি বিশ্ব অন্যতম বড় তারকা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করতে পারেন।
Lamine Yamal বাবা হতে যাচ্ছেন? সর্বশেষ গুঞ্জন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামালকে ঘিরে একটি নতুন গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন অনলাইন পোস্টে দাবি করা হচ্ছে যে, প্রেমিকা নাকি শিগগিরই ও ইয়ামাল প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
কিছু পোস্টে আরও বলা হয়েছে, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এই তারকা মাত্র ১৯ বছর বয়সেই বাবা হতে চলেছেন। তবে এই দাবি শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ব এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। লামিনে ইয়ামাল ও তার প্রেমিকা কারও পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। পাশাপাশি কোনো নিউস চ্যানেল এই খবর নিশ্চিত করেনি।
তাই শুধুমাত্র বিষয়টিকে একটি গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। যা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত এটি একটি গুঞ্জন হিসেবেই ধরে নিতে হবে।
লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবন ও ফুটবল মাঠের জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময় বেশি। সেকারণেই এমন গুঞ্জনও দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Lamine Yamal কি ভবিষ্যতের সেরা ফুটবলার হতে পারবেন?
অনেক তরুণ ফুটবলারের জন্য অনুপ্রেরণা গল্প হলেন লামিনে ইয়ামাল। তিনি দেখিয়ে দিয়েছেন, খুব অল্প বয়সেই বড় স্বপ্ন পূরণ করা সম্ভব যদি থাকে প্রতিভা সঙ্গে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস।
তিনি তিনি খুব দ্রুত স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েছেন, আর উঠে এসেছেন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে। তার মধ্যে রয়েছে নিজের গতি, ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা এই সকল যোগ্যতার কারণে তিনি ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন।
লামিনে ইয়ামালের খেলা দেখার জন্য বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত অপেক্ষায় থাকেন। সবাই জানতে চায়, তিনি আগামী ফুটবলে আর কত নতুন রেকর্ড গড়বেন এবং নিজেকে কতটা উজ্জ্বল করে তুলবেন এই ফুটবল ইতিহাসে।বর্তমান তার পারফরম্যান্স দেখে অনেকেই বিশ্বাস করেন, লামিনে ইয়ামাল ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবল তারকা হয়ে উঠতে পারেন।
